ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ২৯ ডিসেম্বর ২০২৪
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ধলা আউটারে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির এএসআই আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলস্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন এলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!