শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমার নদের তীরঘেঁষা মোট তিনটি উপজেলার (মুকসুদপুর, নগরকান্দা ও সালথা) কয়েক লক্ষাধিক জনসাধারণকে ট্রেন পরিসেবা থেকে বঞ্চিত করার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে ‘স্বপ্নপুর’ নামের একটি সংগঠন।
এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত মানববন্ধনে স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান ভৌগোলিক, অর্থনৈতিক এবং ঐতিহ্যগত বিবেচনায় মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন বিরতির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শিগগিরই বিষয়টি কার্যকর করার জন্য জোর দাবি জানান তিনি।
.png)
অনুষ্ঠানে স্বপ্নপুরের উপদেষ্টা মারুফ হোসেন, অর্থ সম্পাদক এনায়েত হোসেন, সদস্য প্রবিন কুমার পাল রতন, রাফসান সরদার, মাসুমা সোমা, অমি কাজীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনটি ঢাকা-খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে সম্প্রতি চালু হওয়া জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুটিকে স্বাগত জানায়।