ময়মনসিংহ মহানগর ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে জেলা শহরস্থ মাসকান্দা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের জলবায়ু বিষয়ক সম্পাদক মাইনুল হাসান খান রাফাত।
এছাড়াও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন ভূইয়া জুয়েলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতারা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।