বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি আতাউর রহমান। এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন নারাণদিয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।
.png)
জানা যায়, সাদ্দাম হোসেন তার নিজের ফেসবুক আইডিতে কয়েকজন হুজুরের ছবি দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পোস্টটি এলাকাবাসীর নজরে এলে তারা সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করেন। পোস্টটি সাদ্দাম ফেসবুকে আপলোড করেছেন বলে স্বীকার করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে সালথা থানাপুলিশ, স্থানীয় ব্যক্তি, মাদরাসার শিক্ষক ও ইমামদের সঙ্গে কথা বলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, সাদ্দাম হোসেনকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।