ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় আরো দুই কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ১৮ ডিসেম্বর ২০২৪
পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় আরো দুই কর্মী গ্রেফতার
গ্রেফতারকৃত দুইজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন- পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল অভিযান চালিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, ব্যাংকের চেক এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

আজাদ রহমান আরো জানান, সিআইডি সাইবার পুলিশ সেন্টার গত ৫ জুলাই পিএসসি আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে বিক্রি করার জন্য একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের খবর পায়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে এবং তারা বিগত কয়েক বছরে বিসিএসসহ পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় সিআইডি এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করেছে এবং দুইজন আদালতে আত্মসমর্পণ করেছেন। মামলাটির তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!