পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাত দলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফরমারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে। বুধবার সকালে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা হলেন- মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি এবং একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
.png)
প্রসঙ্গত, সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট থাকখোয়াজের লামছি এলাকায় ২০০৪ সালে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প স্থাপন করে তৎকালীন সরকার। ৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ওই প্রকল্পে চারটি টাওয়ার রয়েছে। উৎপাদনের চেয়ে ব্যয় বেশি হওয়ায় প্রকল্পটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।