[ দেশজুড়ে ]
কসবায় ট্রাকে মিলল ৪০ কেজি গাঁজা
কসবায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের কুটি ইউপির কাঠেরপুল এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, বুধবার রাতে উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের কুটি ইউপির কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক মহাসড়কের পাশে রেখে হানিফ মিয়া, মো. ইকরাম হোসেন জনি ও আনোয়ার হোসেন ভুট্টু নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!