ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৪০০ বস্তা নকল সার উদ্ধার, আটক ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ১৭ নভেম্বর ২০২৪
বগুড়ায় ৪০০ বস্তা নকল সার উদ্ধার, আটক ২
নকল সার ও কীটনাশকসহ আটক ২ শ্রমিক -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া শহরের গোদ‍ারপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪০০ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নামহীন ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট পাওয়া যায়, যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ছাড়া হতো বাজারে। এসময় ১৫০ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

অভিযান পরিচালনাকারী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!