আটককৃতদের মধ্যে রয়েছেন- গাজীপুরের কালীগঞ্জ থানার হযরত আলীর ছেলে মো. কামাল হোসেন (৩২), কুড়িগ্রামের কালো ডাঙ্গা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৪০), গাজীপুরের হরিধাপপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো. রুবেল (২৫), নরসিংদীর চরনগরদি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মারুফ হাসান।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সাদা রঙের একটি মাইক্রোবাস ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করতে আসে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য। দাম সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন থানায় অবহিত করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। এসময় ঢাকা মেট্রো চ ৫১-৭৮২০ নম্বর প্লেট যুক্ত একটি সাদা রঙের মাইক্রোবাস উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রাথমিকভাবে ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে। আটককৃত ৪ জনকে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
.png)