মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল দাসের ছেলে পলাশ দাস (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধীতপুর গ্রামের চিত্ত কর্মকারের স্ত্রী ববিতা কর্মকার (৫০)।
.png)
পুলিশ জানায়, মঙ্গলবার পলাশ ও ববিতা আলাদাভাবে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
পলাশের কাছ থেকে ২৪২ মার্কিন ডলার, ৫০ ইউরো, মালদ্বীপের ১ হাজার ৩৫ রুপি, বাংলাদেশি ৪ হাজার ৪৩০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। ববিতার কাছ থেকে ১ হাজার ১২০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৬০ হাজার ৯৬২ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে তাদের আটকের পর সন্ধ্যায় দুজনের নামে পাসপোর্ট আইনে আলাদা দুটি মামলা দায়ের করেছে বিজিবি। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।