আটককৃতরা হলেন- উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের ময়দান প্রামানিকের মেয়ে সাদিয়া (১৮), উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের রফিকুল ইসলাম অপুর স্ত্রী হাফিজা বেগম (২৫), উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের
অনিকা আক্তার (২৫), উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের অনিকা আক্তার (২৫) একই গ্রামের আবু সাঈদের স্ত্রী বৃষ্টি আক্তার (২০), লেবু মিয়ার স্ত্রী লাইলী বেগম (৩৫) এবং সাইরুদ্দিনের স্ত্রী বানেছা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকৃতরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন চাকদহ চরপাড়া এলাকার বাসিন্দা। তারা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক এনজিওর নামে সদস্য সংগ্রহ করার জন্য ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি এলাকাবাসীর কাছে সন্দেহজনক মনে হলে তাদের আটক করে স্থানীয় নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদে রাখে। পরে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
.png)
উল্লেখ্য, আটককৃতদের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক এনজিওর কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আটককৃতরা এনজিওর ঋণ দেওয়ার কথা বলে আগামী ২৫ নভেম্বর নোয়ারপাড়া এলাকার লোকজনকে ঢাকায় নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল বলে জানা যায়।