ভারত থেকে কেনা মালবাহী রেল ওয়াগানগুলো শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দর্শনা বন্দরে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার ভারতীয় ৩০ টি বি সি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বি এল এন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে বেলা সাড়ে ১২টার দিকে ডি এস এম দর্শনা রেল বন্দরে এসে পৌছে।
.png)
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বি সি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে।