ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৪ নভেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল চুয়াডাঙ্গার কমিটিতে স্বাক্ষর করেছেন।ছবি: সংগৃহীত

এবার চুয়াডাঙ্গায় ১০১ সদস্যের কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এটি জেলা পর্যায়ে তাদের দ্বিতীয় আহ্বায়ক কমিটি। 

এর আগে, গত শনিবার কুষ্টিয়ায় ১১১ সদস্যের কমিটি গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে চুয়াডাঙ্গা জেলার ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিতে আসলাম হোসেনকে আহ্বায়ক, সাফফাতুল ইসলামকে সদস্য সচিব, সজীবুল ইসলামকে মুখ্য সংগঠক ও তামান্না খাতুনকে মুখপাত্র করা হয়েছে। এছাড়া আটজনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে যুগ্ম সদস্য সচিব, পাঁচজনকে সংগঠক ও ৭৫ জনকে সদস্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!