জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত উজির আলী বলেশ্বরপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মাঠে ঘাষ কাটতে গেলে একটি সাপ উজির আলীকে কামড় দেয়। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উজির আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
.png)
ডা. নাজমুস সাকিব বলেন, সকালে সাপের কামড়ে আহত হয়ে ভর্তি হয়েছিলেন। রাত ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।