ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৩ অক্টোবর ২০২৪
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বানু খাতুন (৫০) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বানু খাতুন পৌর এলাকার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, বানু খাতুন সন্ধ্যা ৬টার দিকে মুরগির ঘরে খাবার দিতে যান। অন্ধকার ঘরে বিদ্যুতের হোল্ডারের মধ্যে হাত ঢুকে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পড়ে যান। এ সময় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!