ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৩, ২২ অক্টোবর ২০২৪
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো

 

ফরিদপুরের কানাইপুর লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা শাহাজাহান বেপারী হত্যা মামলায় তার ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নিহতের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের ছেলে শাওন বেপারী, তার সহযোগী মো. শামীম মোল্লা ও মো. আকমল মোল্যা। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নিহতের স্ত্রী রাশিদা বেগমকে।

রায় ঘোষণার সময় নিহতের ছেলে শাওন বেপারী ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের পিপি নওয়াব আলী মৃধা বলেন, আদালত এ মামলার বাকি চার আসামিকে খালাস দেন দিয়েছেন। হত্যাকারী আপনজন হলেও আইনের হাত থেকে কারো রেহাই পাওয়ার সুযোগ নেই। এ রায়ে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসতে ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!