ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ১৯ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল থানার হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল হান্নান গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.আব্দুল হান্নান হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত আ. সহিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

Advertisement

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম হবিগঞ্জের বাহুবল থানাধীন রামপুর চা বাগানের ম্যানেজারের বাংলোতে অভিযান চালিয়ে আ. হান্নানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হান্নান হত্যা মামলার প্রধান আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!