বুধবার (১৩ নভেম্বর) বিকেলে র্যাব-১২’র বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড অ্যান্ড বেকারির অফিসকক্ষে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
.png)
গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।