ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১২ নভেম্বর ২০২৪
বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত শামিম আহমেদ

বগুড়ার শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার শাজাহানপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত শামিম আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আড়িয়া ইউনিয়ন রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে।

শামিম আহমেদের নামে থানায় হামলা করে আসামি ছিনতাই, ভূমি দখল, মাদকসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ওয়াদুদ আলম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রহিমাবাদ এলাকায় শামিমের বাড়িতে অভিযান চালিয়ে তার সংরক্ষণে থাকা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। শামিমের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনের মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!