গ্রেফতারকৃত শাহীন মিয়া (২৩) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পং পাঁচিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী জানান, গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে আলামিন (১৫) প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যা ৬টায় বোন পিংকী আক্তার (২২) সর্বশেষ মোবাইলে ভিকটিমের সঙ্গে কথা বলেন। ঐ সময় ভিকটিম বোনকে জানান, তিনি যাত্রী নিয়ে নান্দাইলের সুনামগঞ্জ বাজারে আছেন। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৭টা বেজে গেলেও ভিকটিম আলামিন অটোরিকশা নিয়ে বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। ১১ নভেম্বর সকাল ১০টার দিকে ভিকটিমের পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে একটি গলাকাটা লাশ ধানক্ষেতে পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে ভিকটিমের বড় ভাই মো. আলমগীর হোসেনসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ শনাক্ত করেন।
.png)
পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ভিকটিমের লাশের সুরতহাল প্রস্তত করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ভিকটিমের পরিবারের ধারণা গত ১০ নভেম্বর রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১১ নভেম্বর সকাল অনুমান সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা আসামিরা অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে জবাই করে হত্যা করে লাশ গুম করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
ক্লুলেস এই ঘটনা তদন্ত করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল এক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।