ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে আদিবাসী হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৬ নভেম্বর ২০২৪
রাজশাহীতে আদিবাসী হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন
রাজশাহীতে আদিবাসী হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

“৮ম আদিবাসী হত্যা দিবস” উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত সাহেবগঞ্জ বাগদা ফার্ম’র আদিবাসীদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডুর হত্যা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডী, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!