ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ৭ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ৩১ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ৭ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ছয়টি ফ্যাক্টরি বন্ধ ও একটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এগুলো ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করা হয়। 

জানা যায়, সকাল ৮টা থেকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় নরসিংহপুর এলাকার ছয়টি ফ্যাক্টরি বন্ধ ও একটিতে সাধারণ ছুটি ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেন।  

Advertisement

১৩(১) ধারায় বন্ধ ফ্যাক্টরি 

ক। আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড 

খ। দিপস এ্যাপারেলস লিমিটেড

গ। এনআরএন নিটিং এন্ড গার্মেন্টস 

ঘ। সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেড

ঙ। দি সিভিল ইন্জিনিয়ার্স ওভেন লিমিটেড

চ। স্ট্যান্ডার্ড স্টিচেচ লিমিটেড

সাধারণ ছুটিজনিত বন্ধ

ক। জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!