সরকারি সূত্রের তথ্য অনুযায়ী- সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ প্রধান কেন্দ্রগুলোতে পোশাক শিল্পে উল্লেখযোগ্য কোনো বাধা-বিপত্তি দেখা যায়নি।
সাভার ও আশুলিয়া এলাকার ৪০৭টি কারখানার মধ্যে মাত্র ৫টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে, ১৩(১) ধারায় আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড, দিপস এ্যাপারেলস লিমিটেড ও এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস বন্ধ রয়েছে।
.png)
এছাড়া সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে- জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ও মাহমুদ ফ্যাশন লিমিটেড।