সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক অবরোধ করেন তারা। তিন মাসের বেতন বকেয়া রয়েছে বলে দাবি করছে তারা।
শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। চলতি মাসে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্ত মাসের ২৮ তারিখ হয়ে গেলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। পাঁচ বছরের সার্ভিস চার্জ দেওয়া হয়নি এখনো। তাই আজ সকাল থেকেই আমরা আন্দোলনে নেমেছি। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
.png)