ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুনর্বহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৮ অক্টোবর ২০২৪
পুনর্বহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন 
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় টেক্স ম্যাক্স লিমিটেডের ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ফ্যাক্টরির গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

জানা যায়, মাদার ল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি আল মামুনের নেতৃত্বে পাওনাদি পরিশোধ ও ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ফ্যাক্টরির গেটের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অংশ নেন। পরে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরি গেটের সামন থেকে সরিয়ে দেয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!