ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ২ কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৯ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ২ কারখানা বন্ধ ঘোষণা
ফাইল ফটো

আশুলিয়ায় ‘চিত্র শাইল দীপস এ্যাপারেলস লিমিটেড’ ও ‘এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস’ নামে দুটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে শ্রম আইন ১৩(১) ধারায় কারখানা দুটি ঘোষণা করা হয়।

জানা গেছে, ওই দুই ফ্যাক্টরির শ্রমিকরা গতকাল সোমবার (২৮ অক্টোবর) বাৎসরিক ছুটির টাকাসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনাকালে বিশৃঙ্খলা করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে শ্রম আইন ১৩(১) ধারায় কারখানা দুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement

এদিকে, শ্রমিকদের সঙ্গে পুনরায় আলোচনা করে ফ্যাক্টরি খুলবে বলে কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!