ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর, পাশেই পড়েছিল সাইকেল 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৭ অক্টোবর ২০২৪
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর, পাশেই পড়েছিল সাইকেল 
রেললাইন। ফাইল ফটো

পঞ্চগড় সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউপির বড় ব্রিজ নামক এলাকায় এ দুঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু অন্তর মাগুরা ইউপির ধ্বনি পাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

আরো পড়ুন >>> বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

মাগুরা ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়  বলেন, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে থাকা স্কুল ইউনিফ্রম পরিহিত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখে তারা। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি। পরিবার জানিয়েছে সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল।

আরো পড়ুন >>> ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক 

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ে আসতেছিল। আসার পথে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!