ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৭ অক্টোবর ২০২৪
ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক 
অস্ত্রসহ দুই সন্ত্রাসী বাবা-ছেলে আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসী বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড। রোববার সকালে জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউপিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. লোকমান হোসেন ও মো. হাসনাইন। তারা দুজন সম্পর্কে বাবা ছেলে। তাদের বাড়ি চরপাতা ইউপির ৪ নম্বর ওয়ার্ডে।

আরো পড়ুন >>> ৩৫০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতরা বিগত কয়েকবছর ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী ও তার আশপাশের চরে জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ভয় ভীতি দেখিয়ে নানা অপকর্ম করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউপির ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় পিস্তল, ৬টি দেশীয় ধারালো অস্ত্রসহ মো. লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইনকে আটক করা হয়। আটকৃতদের পরবর্তীতে আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!