ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২৩ অক্টোবর ২০২৪
পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা ও পঞ্চগড় চিনিকল (পচিক) কেন্দ্রীয় আখ চাষি সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

জানা গেছে, পঞ্চগড় চিনিকল ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে। এটি চালুকরণের জন্য এক দফা দাবিতে পঞ্চগড় চিনিকল সংলগ্ন পঞ্চগড়-রংপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব প্রদান করবেন গণঅধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. মাহফুজার রহমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!