ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৪ কলেজে কেউ পাস করেনি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ১৫ অক্টোবর ২০২৪
নাটোরে ৪ কলেজে কেউ পাস করেনি
ছবি: ডেইলি বাংলাদেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে নাটোরের ৪টি কলেজের কেউ পাস করেনি। এ বছর নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

পাস না করা কলেজগুলো হলো- নাটোর সদরের বেগম খালেদা জিয়া  কলেজ, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ‌।

Advertisement

বেগম খালেদা জিয়া কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী, সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন শিক্ষার্থী, তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী বলেন, নাটোর থেকে এ বছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার ভেতর পাস করেছে ৮ হাজার ৯৯২ জন। চারটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠানগুলোতে কেউ কেন পাস করল না সে বিষয়ে তদন্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!