ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

এইচএসসিতে আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসিতে আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য
ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দু’টি  শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।

এরমধ্যে রাজধানী আবুধাবীর বাংলাদেশ ইসলামিক প্রাইভেট স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৮৮ শতাংশ।

অপরদিকে বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

Advertisement

প্রতিষ্ঠান প্রধানরা জানান, প্রবাসী শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক। আগামীতে শতভাগ পাশের হার নিশ্চিতের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির তালিকা আরো দীর্ঘ হবে বলে প্রত্যাশা করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!