ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসি: ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসি: ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু যেদিন
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

প্রকাশিত এ ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। এ ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার (১৬ অক্টোবর), যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও ফি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!