ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসি: বিদেশ কেন্দ্রের ১৩ পরীক্ষার্থী ফেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসি: বিদেশ কেন্দ্রের ১৩ পরীক্ষার্থী ফেল
প্রতীকী ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও দেশের বাহিরে থেকে (বিদেশ কেন্দ্র) অংশ নেন শিক্ষার্থীরা। এ বছর আটটি বিদেশ কেন্দ্রে বসে ২৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২৬৯ জন। অর্থাৎ বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে ফেল করেছেন ১৩ জন। সেই হিসাবে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবার বেড়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!