ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৫ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে র‍্যালিটি জেলা শহরস্থ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক।

Advertisement

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজিব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত আহমেদ ফেরদৌসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

র‍্যালি ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৬টি সাদাছড়ি বিতরণ করা হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!