ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালি 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৩, ২২ মার্চ ২০২৩
মাটিরাঙ্গায় রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালি 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন’। এসব স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ((২২ মার্চ) আসরের  নামাজের পর মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতির আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালিটি মাটিরাঙ্গা পৌরসভার প্রধান সড়ক পদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে রমজানের পবিত্রতা রক্ষার্থে বক্তব্য দেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. হুারুনুর রশিদ। 

এ সময়, মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ সমিতির সদস্যসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!