ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ র‍্যালি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ র‍্যালি
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ র‍্যালি অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে  এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরসহ কোট মসজিদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিমতলা চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

ঐ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালিতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী রইছ আলীসহ আরো অনেকে। র‍্যালি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Advertisement

প্রতিবছরের ন্যায় এ বছরেও সুন্নি মতাদর্শ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!