ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবীর মুবারক র‍্যালি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবীর মুবারক র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জেলা শাখার উদ্যোগে এক মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে শহরস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরস্থ শাহ মুস্তফা দরগায় প্রাঙ্গণে শেষ হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আঞ্জুমানে আল ইসলাহ) হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীসহ জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন। 

Advertisement

আলোচনা সভায় অতিথিরা বলেন, ইসলামী অনুষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.), ঈদে মিলাদুন্নবী হচ্ছে নবী প্রেমের বহিঃপ্রকাশ। এছাড়া ভারতে প্রিয় ও শ্রেষ্ঠ নবীকে নিয়ে কটূক্তি করায় তার তীব্র নিন্দা জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!