সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুবের উপস্থিতিতে এসব গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবা থেকে ৮৮২ রাউন্ড গুলি উদ্ধার করে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
.png)
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়েছিল।