এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, যৌথবাহিনীর উদ্যোগে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। এছাড়াও পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো লুট করার পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।
সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-আল-আমীন জানান, যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দুটি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
.png)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১৬টি অস্ত্রসহ সহস্রাধিক গোলাবারুদ লুট করা হয়।