ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রোবাস -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে ২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। 

রোববার বেলা সোয়া ১১টার দিকে কামারখন্দের নলকা-শিয়ালকোল আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক জেলার রায়ঞ্জ উপজেলার ব্রাম্মণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৭), অটোরিকশার যাত্রী তাড়াশ উপজেলার প্রতাপ-ভাটারা গ্রামের প্রয়াত রমজান রমজান আলীর ছেলে নুরুজ্জামান শেখ (৫২) ও তার সহোদর তারেক শেখ (৫৫) এবং তাদের আত্মীয় একই গ্রামের জাহাঙ্গীর আলম (৬৭), নুর বক্সের ছেলে আব্দুল মজিদ (৪৫) এবং তার সহোদর রেজাউল করিম (৪০)।

Advertisement

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস.এম.জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার পথেই মজিদ ও রেজাউল মারা যান। 

কামারখন্দ থানার ওসি মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে পাঠানোর পর আরো ২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। 

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসচালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. রেজাউল করিম।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!