ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৩১ আগস্ট ২০২৪
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সকালে সৌদি আরবের একটি সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কামাল উদ্দিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন ধরেই সৌদি আরব থাকেন। সেখানে আলফালা এলাকায় একটি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করতেন। সকালে গাড়িতে করে মালিকের স্ত্রীকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ইউসুফসহ আরো চারজন মারা যান।

Advertisement

ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবা কামাল উদ্দিন বলেন, আমরা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই আমার ছেলে সড়ক দুর্ঘটানায় মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!