ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৩১ আগস্ট ২০২৪
ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার
আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে আনিসুর রহমান নামে এক উপ সহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির নামতলা গ্রামের আলী আকবরের ছেলে এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমিকা কর্মকর্তা ছিলেন।

Advertisement

জানা যায়, শুক্রবার সকালে চুয়েটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে মনোহরগঞ্জ উপজেলার বড়কেশতলা এলাকায় যান আনিসুর। সেখানে ত্রাণ বিতরণ শেষ ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুত গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তাদের ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই আনিসুরের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, আনিসুরের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!