ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত পুকুরে প্রাণ গেল ছোট্ট সাদিয়ার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ৩১ আগস্ট ২০২৪
পরিত্যক্ত পুকুরে প্রাণ গেল ছোট্ট সাদিয়ার
ফাইল ফটো

যশোরের চৌগাছায় পরিত্যক্ত পুকুরে ডুবে মোছা. সাদিয়া নামে ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

শনিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইকুন্ডু গ্রামে শিশুটির দাদা রবিউল ইসলামের বাড়ির উঠানের সামনের পরিত্যক্ত পুকুরে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, তার মেয়ে সদিয়া বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে উঠানের সামনে পরিত্যক্ত পুকুরে পড়ে যায় সে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মা আম্বিয়া খাতুন অর্পিতা তাকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির উঠানের সামনে পরিত্যক্ত ওই পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!