ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১২:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী ব্রিজ নামক স্থানে একটি বড় কার্ভাডভ্যানের চাকা নষ্ট হলে মেরামতের সময় অন্য একটি ছোট পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক আজম (২৭) ঘটনাস্থলে নিহত হন এবং হেলপার আহত হন।

Advertisement

সংবাদ পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। 

পিকআপ ভ্যানের অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণে  দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!