ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক 
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লক সংলগ্ন পঁচা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় পাঠানো হয়। 

আটক ব্যক্তি উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান প্রকাশ জাবের (২৯)।

Advertisement

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর। অধিনায়ক আমির জাফর বলেন, আসামিকে উখিয়া থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!