ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৪
চকরিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত 
নিহত জিল্লু রহমান জুয়েল -ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা ফুলতলা সড়কের বিজয় মঞ্চ এলাকায় ইটবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে জিল্লু রহমান জুয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের কোরক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আবুল খায়ের কোম্পানিতে এসআর পোস্টে কর্মরত ছিলেন। মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি নিহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটবাহী ট্রাক এবং মোটরসাইকেল আরোহী জুয়েল চিরিঙ্গা থেকে আসার সময় কোরক বিদ্যাপীঠের সামনে  ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

Advertisement

নিহত জুয়েল চকরিয়া পৌরসভার বাটাখালী ৩নং ওয়ার্ড খন্দকার পাড়ার এবিএম সামশুল উদ্দীনের ছেলে।

নিহতের মা জানান, সকালে ঘুম থেকে ওঠে নাস্তা না খেয়ে ঘর থেকে চাকরির উদ্দেশ্যে চলে যায় জুয়েল। পরে সকাল ১০টার দিকে তার মৃত্যুর খবর আসে। গত কয়েক বছর আগে তার বাবাও না ফেরার দেশে চলে যান। এখন শেষ সম্বল ছেলের মৃত্যুতে আমার সবকিছু যেন শেষ হয়ে গেল।

চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভ‍ূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!