নিহত ছেলামত উল্যাহ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের জমাদার বাড়ির মৃত এছাক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলামত উল্যাহ ভোররাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে তিনি দেখেন বাড়ির উঠানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আছে। তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
বেগমগঞ্জ থানার এসআই কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হবে।