ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২৮৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২৪
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২৮৫ জনের মৃত্যু
ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াজুড়ে ভয়াবহ বন্যায় অন্তত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতর ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানিয়েছে, নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের মধ্যে ৩১টিই বন্যা কবলিত। বন্যায় এরইমধ্যে ধ্বংস হয়েছে ৯৯ হাজার ৪৬টি বাড়ি, অন্তত ১ লাখ ২৭ হাজার ৫৪৪ হেক্টর জমির ফসল এবং শত শত সড়ক-সেতু।

নাইজেরিয়ার কারাগার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে দেশটির বারনো প্রদেশের রাজধানী মাইদুগুরির প্রধান কারগারের দেওয়াল ভেঙে পড়েছে। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ২৮১ জন কয়েদির।

Advertisement

ব্যাপক বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পশ্চিম আফ্রিকা অঞ্চলজুড়ে এবার বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত কয়েক দশকে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। এবারের বন্যায় নাইজেরিয়াসহ পুরো পশ্চিম আফ্রিকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন অন্তত ৪ লাখ মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নাইজেরিয়ার বন্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!