ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৪
রামেকে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ শাকিলা (২০) জেলার বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে ভর্তি হন ওই গৃহবধূ। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, তার উপসর্গগুলো জটিল হওয়ায় আইসিইউতে নেয়া হয়৷ চলতি মৌসুমে এটিই প্রথম মৃত্যু হাসপাতালে।

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!