ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরীর আলুপট্রী মোড়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, মানবাধিকার নেতা অ্যাডভোকেট রাণা দাশগুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষের নেতৃত্বে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

Advertisement

সমাবেশে বক্তারা চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান। এছাড়া আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথাপোযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টিকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করতে হবে। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় সরকার কর্তৃক ৫ দিন ছুটি দিতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!